চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার

দুই মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
চুয়াডাঙ্গায় নেশাজাতীয় ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে ৮৪০ বোতল নেশাজাতীয় ইসকাফ সিরাপ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- রাজবাড়ী জেলার লক্ষ্মীকোল গ্রামের মৃত জব্বার মন্দিরের ছেলে সাইদুল সর্দার (৩৯) ও একই গ্রামের কেয়াম উদ্দীন মল্লিকের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে দামুড়হুদার নাটুদাহ-জগন্নাথপুর সড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করার চেষ্টা করা হলে প্রাইভেটকারটি পুলিশের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই প্রাইভেটকারটিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি মাদক হিসেবে ব্যবহৃত হয় এবং এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের বলেন, ফেনসিডিল ও ইসকাফের জেনেরিক নাম একই হওয়ায় এটি মাদক ব্যবসায়ীরা বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে। ভারতের ভিন্ন কোম্পানি ভিন্ন নামে কৌশলে এই মাদকটি সরবরাহ করছে। এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)