ভাংবাড়ীয়া হাইস্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
ভাংবাড়ীয়া হাইস্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।


এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তরিকুল ইসলাম, আহসান আলী, শাহারবানু প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি নগদ অর্থ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন জিন্টু।
    উল্লেখ্য, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সানোয়ার হোসেন লাড্ডু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)