আলমডাঙ্গায় টাপেন্টাডল বড়ি ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
আলমডাঙ্গায় টাপেন্টাডল বড়ি ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে আলমডাঙ্গা থানাধীন মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ফাঁকা মাঠে অভিযান চালান। এসময় মাদারহুদা পশ্চিমপাড়ার কেরামত আলীর ছেলে মো. সাগর আলীকে (২৪) ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।


অপরদিকে, আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খাসকররা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মো. মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত আমদ আলীর ছেলে মো. আব্দুল খালেক (৫০) ও তার স্ত্রী মোছা. রেহেনা খাতুনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১৮ হাজার টাকা মূল্যের ৪৫০ গ্রাম গাঁজা, একটি ছোট মাদক পরিমাপের দাঁড়িপাল্লা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরায়েল জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)