জামায়াতের আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
জামায়াতের আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গায় আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। সভায় উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিট নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)