কার্পাসডাঙ্গার সাবেক ব্যাংক কর্মকর্তা মওলা বক্সের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
কার্পাসডাঙ্গার সাবেক ব্যাংক কর্মকর্তা মওলা বক্সের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের অতিপরিচিত মুখ, সাবেক ব্যাংক কর্মকর্তা মওলা বক্স ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মরহুম আ. রহিম বক্সের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, মওলা বক্স দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ ও প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন এবং নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। গত রোববার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজা নামাজ বুধবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)