ছবির ক্যাপশন:
দর্শনা সরকারি কলেজের আয়োজনে তিন দিনব্যাপী বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলা এই ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী পুরস্কার অর্জন করেন।
শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছাত্রদলের উদ্যোগে একটি স্বাক্ষর বোর্ডে কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। শিক্ষার্থীরা চেয়েছেন, কলেজ চত্বর এলাকায় ছাত্র-ছাত্রী হোস্টেল ও শিক্ষক আবাসিক ভবন নির্মাণ, একটি মসজিদ স্থাপন, কলেজের পরিবেশ উন্নয়ন এবং বহিরাগতদের অবাধ চলাচল রোধসহ অন্যান্য সমস্যা সমাধান করা হোক। তারা আশা প্রকাশ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাহামুদ হাসান খান বাবু নির্বাচিত হলে এই দাবি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি লিহাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শাহ আলম। অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মুকুল হোসেন।
