দর্শনা বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
দর্শনা বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ছবির ক্যাপশন:

দর্শনা বালিকা বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলা উৎসবের উদ্বোধন প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম সাবু তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হুমায়ন কবির। ছাত্রীদের উদ্যোগে সাজানো ১১টি স্টলে পিঠা প্রদর্শন করা হয়। ১ম স্থান অর্জন করে ‘ঘ্রাণের ভেলা, পিঠার মেলা পিঠা ঘর’। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সাবেক পৌর মেয়র শরীফ উদ্দিন, ইকবাল হোসেন ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ। পিঠা উৎসব শেষে বিজয়ী স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সভাপতি শফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক হুমায়ন কবিরের হাত ধরে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হাসমত আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)