দর্শনায় মাটি কেটে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2026-01-22 ইং
দর্শনায় মাটি কেটে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

দর্শনায় নাইট গার্ডকে রাতের আধাঁরে বাঁশের সঙ্গে বেঁধে রেখে জমির কলাগাছ ক্ষতি ও মাটি কেটে নেওয়ার ঘটনায় জমির মালিক আরিফুল ইসলাম উজ্জল দামুড়হুদা থানায় অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়। জমির মালিক জানান, গত ১৫ জানুয়ারি বড় দুধপাতিলা গ্রামের মাঠে ঘটে। দূর্বৃত্তরা রাতভর ভেকু ব্যবহার করে কলাবাগান তসরুপ করে এবং ৬-৭টি ট্রাক্টরে মাটি ও কলাবাগান বহন করে নিয়ে যায়। এতে এক লাখ ২০ হাজার টাকার কলাগাছ ও আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার মাটি ক্ষয়ক্ষতি হয়েছে।


নাইট গার্ড ইছাহক আলী জানান, দূর্বৃত্তরা তাকে বাঁশের সঙ্গে বেঁধে রাখে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাকে আটক রেখে তারা মাটি কাটার কাজ চালায়। এই সময় তাদের মধ্যে অনেককে তিনি চিনতে পারেননি। তবে দূর্বৃত্তদের মধ্যে জুয়েল, কায়েম ও ট্রাক্টর চালক কায়েশকে তিনি চিহ্নিত করেছেন।


জমির মালিকের ছোট ভাই আশিক ইকবাল চঞ্চল জানান, ২০২২ সালে তাদের পরিবারের নামে ক্রয় করা ১ একর ৫৯ শতক জমি থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনার সকালে তারা জানতে পারেন, কেটে নেওয়া মাটি জয়রামপুর হেডভাটায় বিক্রি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবা উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। যদি মীমাংসা না হয়, তবে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)