আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও

স্টেশনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে নির্দেশনা

আপলোড তারিখঃ 2026-01-20 ইং
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ইউএনও ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। পরিদর্শনকালে তিনি স্টেশন চত্বরের সার্বিক পরিবেশ, যাত্রীদের চলাচলের সুবিধা, পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং স্টেশন এলাকাকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


ইউএনও পান্না আক্তার বলেন, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয়, এটি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান। স্টেশনটির পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর থাকলে যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছাবে। তিনি নিয়মিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এসময় উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি পরিদর্শক মাহফুজ রানা, কনজারভেন্সি সহকারী পরিদর্শক মামুনুর রশিদ, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক পৌর কর্মকর্তা সাদ আহমেদ, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক এবং পৌরসভার টিএসসি’র সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা।


পরিদর্শনের ফলে চলমান কার্যক্রমে আরও গতি আসবে এবং আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন একটি পরিচ্ছন্ন ও আধুনিক রূপ পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)