প্রান্ত ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রনিকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2017-11-14 ইং
প্রান্ত ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রনিকে ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গার একাডেমী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যুৎ অপচয় বা পরিচালন ব্যবস্থা ক্ষতিসাধন করার দায়ে প্রান্ত ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী তানজির আহমেদ রনিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপচয় করে একই সাথে মিটারে কারচুপির আশ্রয় নেয় চুয়াডাঙ্গা একাডেমি মোড়স্থ প্রান্ত ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠান। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওজোপাডিকো, চুয়াডাঙ্গার সহকারী প্রকৌশলী আব্দুর রহমানের সহায়তায় অভিযান চালিয়ে হাতে নাতে আটক করা হয় ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী তানজির আহমেদ রনিকে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিদ্যুৎ আইন- ১৯১০ এর ৪৪ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফখরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)