মেহেরপুর সদর হাসপাতালে মিলছে না এন্টি-রেবিস ভ্যাকসিন

আপলোড তারিখঃ 2026-01-20 ইং
মেহেরপুর সদর হাসপাতালে মিলছে না এন্টি-রেবিস ভ্যাকসিন ছবির ক্যাপশন:


চিকিৎসা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের
প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কুকুর ও বিড়ালের কামড়ানো রোগীদের জন্য প্রয়োজনীয় এন্টি-রেবিস ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীরা ভ্যাকসিন না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষসহ অন্তত ১০-১২ জন রোগী ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ভুক্তভোগী মো. হাকিম আলী  জানান, দুই দিন ধরে হাসপাতালে ঘুরছি, কিন্তু ভ্যাকসিন নেই। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে দোকান থেকে ভ্যাকসিন কিনে এনে এখানে দিতে হচ্ছে।
আরেক ভুক্তভোগী সোহান ও কলেজছাত্রী লিমা খাতুনও একই অভিযোগ করেন। লিমা জানান, বিড়ালের আঁচড়ে আক্রান্ত হলেও হাসপাতালে কোনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। সবাইকে বাইরে থেকে কিনে এনে নার্সদের মাধ্যমে ভ্যাকসিন পুশ করাতে হচ্ছে।
এতে রোগীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে কর্তব্যরত ভ্যাকসিন ইনচার্জ ইসরাত জাহান ও সিনিয়র স্টাফ নার্স কিসমত আরা জানান, ২০২৫ সালের নভেম্বর মাসেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে, কিন্তু এখনো সরবরাহ পাওয়া যায়নি।
চিকিৎসা নিতে আসা রোগীরা দ্রুত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)