ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বলরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে বলরামপুর মিতালী সংঘ ক্লাব মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক আপসহীন নেত্রী। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই স্বৈরাচারের পতনের পর ১৯৯১ সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ফ্যাসিবাদী সরকার তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাবন্দি রেখে নির্যাতন চালিয়েছে। তবে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শরীফুজ্জামান শরিফকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
আমিনুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু, সাবেক সহসভাপতি বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মহির উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাজী রমজান আলী, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক এবং সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন লালন।
এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মীর আসাদুজ্জামান উজ্জল, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদুল। সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
