আলমডাঙ্গার লিয়াকত আলী মাস্টার আর নেই

আপলোড তারিখঃ 2026-01-19 ইং
আলমডাঙ্গার লিয়াকত আলী মাস্টার আর নেই ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার অত্যন্ত পরিচিত মুখ ও শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক লিয়াকত আলী মাস্টার (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে হঠাৎ স্ট্রোকজনিত অসুস্থতায় তাকে আলমডাঙ্গার ডক্টর ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে।
লিয়াকত আলী মাস্টার দীর্ঘদিন শিক্ষকতা পেশার মাধ্যমে এলাকায় সুনাম ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার সহজ-সরল আচরণ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কারণে তিনি শিক্ষক সমাজের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার ইসলামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)