চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিলে শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2026-01-19 ইং
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিলে শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ড এবং আলুকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডে এলজিইডি অফিসের পাশে সদর উপজেলা ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে, বিকেল সাড়ে চারটায় আলুকদিয়া ইউনিয়নের ৭ নম্বর  ওয়ার্ড হাতিকাটা স্কুলমাঠে ও সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড শেকড়াতলা মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক তিনটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক জীবন্ত প্রতীক। আজ আমরা এখানে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এই দোয়া করি। একই সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য যে ত্যাগ, সংগ্রাম ও অবদান রয়েছে, তা জাতি চিরদিন স্মরণ করবে।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সাহসিকতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। কারাবরণ, অসুস্থতা, নানা নির্যাতন- কিছুই তাঁকে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে বিচ্যুত করতে পারেনি। তাঁর নেতৃত্বেই বিএনপি বারবার জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন, শিক্ষা, কৃষি ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি এনেছে।


শরীফুজ্জামান শরীফ বলেন, আজ দেশ গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত, ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার আদর্শ ও শিক্ষা আমাদের জন্য আরও বেশি প্রাসঙ্গিক। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এগোতে হবে।


তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি- রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে, আইনের শাসন ও জবাবদিহিতার ভিত্তিতে। চুয়াডাঙ্গার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে, আগামীতেও থাকবে- এই বিশ্বাস আমার আছে।


শেষে তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা শপথ নেব- বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত করব। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।


চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, প্রবীণ নেতা আরশেদ আলী কালু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হাসান সজিব, শাহাবুদ্দীন আহমদ, ছাত্রদলের সাবেক নেতা ইনতাজুল ইসলাম পানু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর করিম, সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক লাল্টু রহমান, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মিখাইল হোসেন।


এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বার (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান সিআইপি সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম।


আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইখলাস হোসেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সম্পাদক লাল্টু রহমান, খাব্বাব হোসেন, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, রোকোনুজ্জামান রোকন, আশাদুল হক, শিমুল বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুল আলম।


অপর দিকে, চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন গিয়াস। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম রতন, জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিল্টন, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন মিল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব, মখলেছুর রহমান মখলেছ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)