চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-18 ইং
চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত ৭টার দিকে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের সদরপাড়া (মসজিদপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ডিবির একটি দল এসআই আমিনুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা মো. মতিয়ার রহমানকে (৫৮) তার বসতবাড়ির রান্নাঘর থেকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মতিয়ার রহমান মৃত মোস্ত বারীর ছেলে। তার বাড়ি জীবননগর থানাধীন সদরপাড়া (মসজিদপাড়া) এলাকায়।


পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো অবৈধ মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)