উথলীতে কৃষক সংগঠনের বনভোজন

আপলোড তারিখঃ 2026-01-18 ইং
উথলীতে কৃষক সংগঠনের বনভোজন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের কৃষক সংগঠনের আয়োজনে বার্ষিক বনভোজন ও সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উথলী বাসস্ট্যান্ডের নিকট সানমুন শিশু পার্কের ভিতরে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর হোসেন।


উথলী ইউনিয়ন কৃষক সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন জীবননগর কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াছিন আলী, মাহাবুব বিন সাদিক, ওয়েভফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, প্রকল্প সমন্বয়কারী সোহরাওয়ার্দী শুভ, ওয়েভ ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা আসমা হেনা চুমকি, উথলী ইউনিয়ন কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম ও কৃষকদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য কৃষক সংগঠনের দরকার রয়েছে। এই সংগঠনের মাধ্যমে কৃষকেরা যেন ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে পারে। বাংলাদেশের প্রতিটি জায়গায় এ ধরনের সংগঠন থাকলে কৃষকেরা অনেক এগিয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)