ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা এসএসসি-৯৬ বন্ধুসভার উদ্যোগে বাৎসরিক পিকনিক ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মিলনমেলায় দেশ-বিদেশ থেকে আগত বন্ধুরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সংগীত পরিবেশন, কবিতা পাঠ, কৌতুক, নৃত্য ও নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে শৈশব ও শিক্ষাজীবনের নানা স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন বন্ধুরা। হাসি-আনন্দ আর আবেগে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুমন, আতিক বিশ্বাস, আশরাফুল হক পান্না মাস্টার, হাফিজ মাস্টার, আরিফ মাস্টার, দীপক মজুমদার, আব্দুল আওয়াল, জাভেদ আখতার, তুষার আহম্মেদ, রেফাজ্জেল হোসেন রিফাজ, গোলাম রহমান, যোসেপ, উজ্জ্বল হোসেন সুমন, বদরুদোজ্জা, জীবন মাহমুদ, জুলেল হোসেন, বোরহান উদ্দিন, সেখ জুয়েল, জাহিদ হাসান, মিরন সাহা, নজরুল ইসলাম শিপলুসহ আরও অনেক বন্ধু। আয়োজকরা জানান, বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এবং পুরোনো স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
