চুয়াডাঙ্গা সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-01-17 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নতুন ভবনে এ আসরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা হামিদুল হক মুন্সী। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, বনলতা, মো. খালেকুজ্জামান, শহিদুল ইসলাম, আব্বাসউদ্দীন, জি এম জোয়ার্দার, ফুয়াদ আল মুকতাদির, মো. আনছার আলী, আবু নাসিফ খলিল, মো. হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, আনছার আলী ও জি এম জোয়ার্দার। আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন ও মোজাম্মেল হক। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০২তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)