ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত ৩ সদস্যকে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয়লাভ করা ইসলামপাড়া সেচ্ছাসেবক সমিতির ৩ সদস্য গোলাম মোস্তফা মাস্তার, মনিরুজ্জামান মুকুল ও শেখ পিয়ার আহম্মেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে ইসলামপাড়া মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় ইসলামপাড়া সেচ্ছাসেবক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় কমিটির সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সহ-সম্পাদক সিরাজুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ আমল হোসেন, সহ-কোষাধ্যক্ষ নিজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ইকলাছ হোসেন, প্রচার সম্পাদক ছাত্তার আলী, দপ্তর সম্পাদক মাসুম মন্ডল উপস্থিত ছিলেন।
