আলমডাঙ্গা সরকারি কলেজে ক্রীড়া, ও সংস্কৃতি প্রতিযোগিতা সম্পন্ন

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজে ক্রীড়া, ও সংস্কৃতি প্রতিযোগিতা সম্পন্ন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে পাঁচদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মাঠে পুরস্কার বিতরণ ও ক্রীড়া পতাকা নামানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। সঞ্চালনা করেন সিনিয়র প্রভাষক ড. মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম ও গোলাম ছরোয়ার। বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক সাঈদ মোহাম্মদ হিরন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)