আলমডাঙ্গার কেশবপুরে জলাশয় নিয়ে সংঘর্ষের মামলা

আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে

আপলোড তারিখঃ 2026-01-16 ইং
আলমডাঙ্গার কেশবপুরে জলাশয় নিয়ে সংঘর্ষের মামলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার কেশবপুর এলাকায় জলাশয় সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন- হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলী চেঙ্গিস ও একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমাদুল হক।


স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে কেশবপুর এলাকায় জলাশয় নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


এ ঘটনায় পরদিন ২২ অক্টোবর মজিবুল হক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এর আগে কয়েকজন আসামি জামিন পেলেও মনসুর আলী চেঙ্গিস ও ইমাদুল হক দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার তারা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আলমডাঙ্গা থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)