ছবির ক্যাপশন:
আজ ১৬ জানুয়ারি ফেরদৌস ওয়াহিদের জন্মদিন। এই দিনে তিনি জীবননগর উপজেলার মাধবপুরের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ফেরদৌস ওয়াহিদ দৈনিক সময়ের সমীকরণের সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি সহ-সম্পাদক এবং ডেস্ক ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বর্তমানে বার্তা-২৪-এর চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ফেরদৌস ওয়াহিদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, যুগ্ম সম্পাদক মেহেরাব্বীন সানভী, সহকারী বার্তা সম্পাদক ও জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ সমীকরণ পরিবার।
