ছবির ক্যাপশন:
ঝিনাইদহ হরিণাকুন্ডুর হিঙ্গারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাব
ডাকবাংলা সংবাদদাতা: ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীরা ক্লাস করে ভাঙা চাটাইয়ের ঘরে। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন নিয়ে পাড়াগায়ের দুর্গম এলাকায় ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০জন। ১৯৯২ সালে ৩টি পাকা টিনসেটের ঘর নির্মাণ করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টির কোন উন্নয়ন হয়নি। কিন্তু এখন বৃষ্টির পানির কারনে ছাত্রছাত্রীদের ক্লাস করা সম্ভব হয় না। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হলেও পর্যাপ্ত রুম না থাকার করনে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে না। অপরদিকে, বৃষ্টির কারনে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকার মানুষ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। সাথে সাথে শিক্ষার মানকে সুনিশ্চিত করতে নতুন করে শ্রেণীকক্ষ নির্মান করা হউক।
