চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-01-13 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের টেংরামারি রেলগেটের অদূরে রেললাইনে কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নীলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে টেংরামারি রেলগেট সংলগ্ন রেললাইনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের নাম আসিফ (২৬)। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।


স্থানীয়রা জানান, টেংরামারি জামে মসজিদের পাশের রেললাইনে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)