মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সভা

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

আপলোড তারিখঃ 2026-01-13 ইং
মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়কসহ সকল সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গুলশানপাড়ায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় পরিচয় পর্ব শেষে জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় প্রধানভাবে উঠে আসে- প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা দ্রুত প্রণয়ন, উপজেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও নগদ তহবিলের দায়িত্ব হস্তান্তর, এবং সদর উপজেলার ফেরিঘাট রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের মাসিক ভাড়া আদায়ে অনিয়ম নিরসনের বিষয়টি।


জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক আবেজ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক খাজা আবুল হাসনাত। তিনি বলেন, ‘ফেরিঘাট রোডের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটেরভাড়া আদায়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। আমরা সঠিকভাবে ভাড়ার অর্থ পাচ্ছি না। এ অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


সভায় আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির সদস্যসচিব আব্দুল হান্নান। এছাড়া সদস্য রইছ উদ্দিন, জিন্নাত আলী, আবুল হাসেম, ফকির মোহাম্মদ, আতাউর রহমান, চাঁদ আলী ও গিয়াস উদ্দিন বক্তব্য দেন। এসময় আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্যসচিব আবদুল মান্নাফ, দামুড়হুদা উপজেলা কমান্ডের আহ্বায়ক হাফিজুল আলম, যুগ্ম আহ্বায়ক মাহাতাব উদ্দিন, সদস্যসচিব লুৎফর রহমান; এবং জীবননগর উপজেলা কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক শেখ মুজিবুর রহমান, সদস্যসচিব বদর উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)