চুয়াডাঙ্গায় ধান বোঝাই ট্রাক্টর থেকে পড়ে একজন আহত

আপলোড তারিখঃ 2017-11-13 ইং
চুয়াডাঙ্গায় ধান বোঝাই ট্রাক্টর থেকে পড়ে একজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দামুড়হুদায় ধান বোঝাই ট্রাক্টরের উপর থেকে পড়ে শফিকুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে এঘটনা  ঘটে। আহত শফিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের কুনিয়াচাঁদপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। জানা গেছে, গতকাল বিকালে মাঠ থেকে একটি ধান বোঝাই ট্রাক্টরের উপর বসে বাড়ি ফিরছিল শফিকুল ইসলাম। বাড়ির একটু দূরে পৌছাতেই একটি গাছের ডালে বেধে নিচে পড়ে যান। এতে শফিকুল ইসলাম গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরিবারের সদস্যরা জানান, শফিকুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। সে এখন ভুল বকছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)