সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমানের কবর জিয়ারত করলেন রুহুল আমিন

আপলোড তারিখঃ 2026-01-12 ইং
সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমানের কবর জিয়ারত করলেন রুহুল আমিন ছবির ক্যাপশন:

নানা কর্মসূচির মধ্যদিয়ে দিন অতিবাহিত করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন। গতকাল রোববার সকাল ৮টায় তিনি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর কবরস্থানে গিয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন।


কবর জিয়ারত শেষে স্মৃতিচারণ করতে গিয়ে মো. রুহুল আমিন বলেন, মরহুম মাওলানা হাবিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জীবন্ত ইতিহাস ছিলেন। তিনি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের একজন নির্লোভ, নিরহংকার, দুর্নীতিমুক্ত ও সাদা মনের সংসদ সদস্য। জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ‘আমার জীবনে এত ন্যায়নিষ্ঠ ও আদর্শবান মানুষ খুব কমই দেখেছি। আমরা যেন তাঁর দেখানো পথ অনুসরণ করে চলতে পারি- আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে কবুল করেন।’
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির মো. নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, ইউনিয়ন আমীর ওবায়দুল হক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, উলামা বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের ছোট ছেলে মোস্তফা জামাল গোটু এবং তাঁর দীর্ঘদিনের সহচর মো. ইকরামুল হক, ফজলুর রহমান লেলিন, জিয়াউর রহমানসহ আরও অনেকে। শেষে মাওলানা আজিজুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর আগে সকাল পৌনে ৭টায় মো. রুহুল আমিন দামুড়হুদা উপজেলার সনি ভাটা, সেরা ভাটা ও ডুগডুগি এলাকার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে তিনি হরিরামপুর, শিবনগর ও কোমরপুর এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)