চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ

মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদ

আপলোড তারিখঃ 2026-01-11 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ ছবির ক্যাপশন:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা সাহিত্য পরিষদ চত্বরে ওই কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির শুরু একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট মোড় ও শহিদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব শরিফুল ইসলাম রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, সদস্য সচিব আতিকুর রহমান বিদ্যুৎ, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্যসচিব জাকারিয়া ইসলাম শান্ত সহ বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করেছে, জনগণের ভোট, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সংগ্রাম করেছে, সেটাকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। হাদিকে হত্যা করা হয়েছে, মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আগামী দিনে আবার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেককে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবিলা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। 


উল্লেখ্য, গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)