চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ

অভিষেক ও শপথের তারিখ চূড়ান্ত, উপ-কমিটি গঠন

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপ-কমিটি গঠন, অভিষেক ও শপথ গ্রহণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।


সভায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা আলোচনা করেন। আলোচনার মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সিআইপি এবং মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের ক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় গঠিত উপ-কমিটিগুলোর মধ্যে ক্রয় ও নির্মাণ উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রেসক্লাবের সহসভাপতি রফিক রহমানকে। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ এবং কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান। শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক মনোনীত হন কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বিপুল আশরাফ।


অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন। এ কমিটির সদস্যরা হলেন- কার্যনির্বাহী সদস্য খাইরুজ্জামান সেতু ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক। এছাড়া প্রেসক্লাবের কল্যাণ তহবিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক এবং কার্যনির্বাহী সদস্য সরদার আল আমিন ও রাজীব হাসান কচি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)