খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক আয়োজন

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, শোকসভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথক পৃথক ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।


হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।


এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, ইউপি সদস্য আবু তারেক, বিএনপির সহ-সভাপতি সদু ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা শাহিবুল ইসলাম, যুবদল নেতা মজিবুল ইসলাম, হাসমোত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ রিয়াদ আলী। এসময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।


দামুড়হুদা:
জাতীয় ঐক্যের প্রতীক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দামুড়হুদায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে জয়রামপুর স্টেশন সংলগ্ন আখ সেন্টারে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাউলী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা পিয়ার মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম মমিন, হাউলী ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আরিফুল ইসলাম আরিফ, হাউলী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, হাউলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফারুক হোসাইন বাবু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তামিম হোসেন। স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উলামা দলের সদস্য হাফেজ মাওলানা নাজমুল হুসাইন বিপ্লবী। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির ডাবলু।


কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি শরীফ উদ্দীন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় টিমের টিম প্রধান সামাদুল হাসান শান্ত, কুড়ুলগাছি ইউপির প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বিশ্বাস, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রানা বিশ্বাস, সহ-সভাপতি মিনাল হোসেন, ফরহাদ, রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ রুবেল ও সুমন প্রমুখ।


বারাদী, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রাম বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর বলিয়ারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি লিয়াকত আলী সর্দার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মল্লিক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক যুবদল সভাপতি আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর মাস্টার, আলিহিম, হায়দার, বজলু, হুমায়ুন কবির, লস্কর আলী, শামসুল আলম, ফরিদ হোসেন, রফিক, সুরুজ, মিলন, আবুল কালাম, সিরাজুল ইসলামসহ পিরোজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)