ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দৌলতদিয়াড় স্কুলপাড়াবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর দৌলতদিয়াড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইবাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রেরণার প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে তাঁর ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস জানাতে চাই।’ শরীফুজ্জামান আরও বলেন, ‘বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র আজ বন্দি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখায়- অন্যায়ের সঙ্গে আপস নয়, বরং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গার মাটি আন্দোলন-সংগ্রামের মাটি। এই জেলার মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ চুয়াডাঙ্গার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। আমি দৌলতদিয়াড় স্কুলপাড়াবাসীসহ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই দোয়া মাহফিল প্রমাণ করে বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে আজও অমলিন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিজান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, এনামুল হক পর্বত, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী।
সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদল নেতা সামিউল আলম সানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম আশা, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক জুনায়েদ আল হাবিব, ইঞ্জিনিয়ার শিমুল রিজভী যুগ্ম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বিজয়, রাশেদ, ডাবলু, রাজিব, নাইম প্রমুখ।
এদিকে, একই দিন বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রভাতি স্কুলমাঠে জেলা ক্লিনিক মালিক সমিতির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
