চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান

২৫ জনকে ৯২ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
চুয়াডাঙ্গায় লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ২৫ জনকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট- আলমডাঙ্গা লালব্রিজ মোড়, বড় বাজার হাসান চত্বর, কোর্ট মোড় এবং দামুড়হুদা বাসস্ট্যান্ড মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা, সহ বিভিন্ন অপরাধে চালকদের জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধ এবং আইন মেনে যানবাহন চালনায় চালকদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। অভিযানে সেনাবাহিনীর পয়েন্ট অফিসার আশরাফুল আলম, ট্রাফিক পরিদর্শক গোলাম সরোয়ার খান, সার্জেন্ট আশরাফুজ্জামান, সার্জেন্ট হাসানুল বান্না, সার্জেন্ট রিয়াজুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)