দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
দর্শনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

দর্শনায় খেলতে যেয়ে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে ৩ বছরের শিশু আবু সাঈদের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার আজিমপুরে এ ঘটনা ঘটে। আবু সাঈদ দর্শনা পৌর এলাকার আজমপুরের রুবেল হোসেনের ছেলে। জানা গেছে, আবু সাঈদ গতকাল শুক্রবার বাড়ির পাশে রাস্তার ওপর ছোট ছেলে-মেয়েদের সাথে খেলা খেলছিল। খেলতে খেলতে সবাই বাড়ি চলে গেলেও আবু সাঈদ বাড়ি ফেরেনি। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যখন ছেলে বাড়িতে না ফেরে তখন আবু সাঈদের মা খুঁজতে থাকেন। পরে খুঁজতে খুঁজতে দেখেন বাড়ির পাশে গর্তের পানিতে শিশু আবু সাঈদকে ভাসছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাথে সাথেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল আছরের পর জানাজা শেষে আবু সাঈদের দাফন সম্পন্ন করা হয়। এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো খবর পাইনি। আমি বিষয়টি সঠিক জানি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)