মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, দুই বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার, দুই বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদক উদ্ধার ও অবৈধ ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


বিজিবি জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬০/৪৫-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের শফিকুলের মেহগনি বাগানের পাশে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এদিকে একই দিন বেলা ৩টা মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপি এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। সীমান্ত পিলার ৬০/৭৩-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের পাকা রাস্তা থেকে হাবিলদার অনুপম বিশ্বাসের নেতৃত্বে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত দুজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)