আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।


তিনি বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আমি শুনেছি চুয়াডাঙ্গা জেলায় নাকি গরমের সময় বেশি গরম, শীতের মৌসুমে বেশি শীত, যে কারণে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের শীতবস্ত্র দেয়ার বিকল্প নেই।’


কবি গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, কবি সিদ্দিকুর রহমান, ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)