ছবির ক্যাপশন:
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। গত ৭ ও ৮ জানুয়ারি ৫৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, মাধবখালী, নতুনপাড়া, শ্রীনাথপুর, সামন্তা, খোসালপুর ও শ্যামকুড় বিওপি এলাকায় অভিযান চালিয়ে ২১৩ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ, ১০২ বোতল ভারতীয় মদ, ৮৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ২ হাজার পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকগুলো সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও আমবাগান, কাঁচা রাস্তার পার্শ্ব এবং ফাঁকা এলাকা থেকে জব্দ করা হয়। এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারকারীদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
