মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
মেহেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ‎সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। ‎জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা প্রায় ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করছে। ‎উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)