আলমডাঙ্গা ও দর্শনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কাঙালি ভোজ

আপলোড তারিখঃ 2026-01-09 ইং
আলমডাঙ্গা ও দর্শনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কাঙালি ভোজ ছবির ক্যাপশন:

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন ও দর্শনার পরানপুর এলাকায় মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া মিলবাজার মোড়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি নেতা রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন, দূরদর্শী ও গণতন্ত্রকামী নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা ও সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু। বক্তারা বলেন, মরহুমা খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের অনুপ্রেরণার প্রতীক।


এদিকে, দর্শনার পরানপুর এলাকায় পরানপুর একতা ক্লাবের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব নামাজ শেষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরানপুর একতা ক্লাবের প্রধান উপদেষ্টা জাকির হোসেন। দোয়া মাহফিল পরিচালনা করেন পরানপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইব্রাহীম ও মাওলানা আমিনুল ইসলাম স্বপন। দোয়া মাহফিলে মরহুমা নেত্রীর আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের গণতন্ত্র, উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতিতে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)