ছবির ক্যাপশন:
জীবননগরে লংকাবাংলা ফাউন্ডেশন ও জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের উদ্যোগে পৃথকভাবে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ও রাতে এই কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জীবননগরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি এম আর বাবু। এসময় বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দীন, জোনাল ক্রেডিট ম্যানেজার সঞ্জয় কুমার মন্ডল, অফিসার মো. আব্দুর রহিম, আলতাফ হোসেন, ফিরোজ আলী প্রমুখ। এদিকে জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের উদ্যোগে রাইট গার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক মামুন নিরব, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) মো. রিপন হোসেন, কাজল প্রমুখ।
