ছবির ক্যাপশন:
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর চুয়াডাঙ্গা নতুন জেলা কারাগারের পাশে ভিমরুল্লাহ মহল্লাবাসীর উদ্যোগে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ও জামায়াত থেকে বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগদানকারীরা হলেন- ইকরামুল হক (পচা মোল্লা), বিশারত আলী বিশা, মো. মনিরুজ্জামান, আব্দুল, রাশিদুরজ্জামান রিণ্টুসহ আরও অনেকে।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝণ্টু এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি শরিকুল ইসলাম শহর আলী তাঁদের হাতে হাত রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাভলু, দপ্তর সম্পাদক মামুন উর টনিক, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মিণ্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন সরদার, জেলা ছাত্রদলের সহসভাপতি আকাশ ও সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
