ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২১ শে পদ্ম যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে ২১ শে পদ্ম যুব উন্নয়ন সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, ওবায়দুল্লাহ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইফুল; জনপ্রতিনিধি আফতাবুজ্জামান এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
