খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2026-01-08 ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:

জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জীবননগর বিএনপির কার্যালয়ে জীবননগর পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এই দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং শেষে বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ আলী, সদস্যসচিব সুমন বিশ্বাস, পৌর মৎস্যদলের আহ্বায়ক জাহিদ, সদস্যসচিব বাদশা মিয়া, পৌর ছাত্রদের আহ্বায়ক রাসেল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)