আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-07 ইং
আলমডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ঐশিকা সংস্থার উদ্যোগে তিন শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে আলমডাঙ্গা থানাপাড়ায় অবস্থিত ঐশিকা সংস্থার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।


এসময় তিনি বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।’ তিনি সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ এবং ঐশিকা সংস্থার নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশিকা সংস্থার শাখা ব্যবস্থাপক আলাউদ্দিন, মো. মোবারক হোসেন, সার্জেন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)