বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা

আপলোড তারিখঃ 2026-01-07 ইং
বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-আলমডাঙ্গা সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চর যাদবপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, নাজমুল ইসলাম নিজ গ্রাম কেশবপুর থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এসময় চর যাদবপুর ব্রিজের কাছে হঠাৎ একটি বিড়াল সড়কে উঠে পড়ে। প্রাণীটিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ার মৃত আইনাল হকের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন। তিনি এক কন্যা সন্তানের জনক। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে রেখে গেছেন।


নাজমুল ইসলাম রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের হারদী ইউনিয়ন শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বাদ আছর ময়নাতদন্ত ছাড়াই কেশবপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)