জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে খাতা বিতরণ

আপলোড তারিখঃ 2026-01-07 ইং
জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে খাতা বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মাঝে এ খাতা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে খাতা বিতরণ করেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. পলাশ আহমেদ এবং চ্যানেল এসের প্রতিনিধি ও সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইমতিয়াজ আহমেদ রয়েল। এসময় বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শতাধিক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে বাংলা ও ইংরেজি খাতা বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)