ছবির ক্যাপশন:
দৈনিক সময়য়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক আওয়াল হোসেনের জ্যেষ্ঠ কন্যা আশরিকা জাহানের জন্মদিন পারিবারিকভাবে উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছোট পরিসরের এক পারিবারিক আয়োজনে আশরিকা জাহান তার বাবা আওয়াল হোসেন, মা সাবানা খাতুন ও একমাত্র ছোট ভাই শাহারিয়ার হোসেন আলিফের সঙ্গে জন্মদিন উদ্যাপন করেন।
উল্লেখ্য, আশরিকা জাহান ২০০০ সালের ৬ জানুয়ারি দারিয়াপুরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি গতকাল ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করেছেন। আশরিকার জন্মদিন উপলক্ষে তার বড় মা, মেজো মা, ছোট মা, নানা-নানি, মামা-মামিসহ দৈনিক সময়য়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।
