দামুড়হুদার রঘুনাথপুরে কৃষকের ভুট্টা গাছ কর্তনের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-01-07 ইং
দামুড়হুদার রঘুনাথপুরে কৃষকের ভুট্টা গাছ কর্তনের অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে শত্রুতামূলকভাবে এক বিঘা জমির ফলন্ত ভুট্টার গাছ কেটে ও ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দিনমজুর কৃষক আব্দুল ওয়াহেদ চরম ক্ষতির মুখে পড়েছেন। গত সোমবার দিবাগত গভীর রাতে কে বা কারা রঘুনাথপুর গ্রামের আব্দুল ওয়াহেদের লিজ নেওয়া এক বিঘা জমির ভুট্টা গাছ ও কলাগাছ টেনে ভেঙে দেয়। গতকাল মঙ্গলবার সকালে লোকমুখে খবর পেয়ে জমিতে গিয়ে তিনি দেখতে পান, পুরো জমির ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে।


ক্ষতির দৃশ্য দেখে অসহায় কৃষক আব্দুল ওয়াহেদ কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে পরের জমি লিজ নিয়ে ভুট্টা চাষ করেছি। এখন সব শেষ। আমার এত বড় ক্ষতি করে দিল। এই বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম-আল্লাহই এর বিচার করবেন। স্থানীয়দের ভাষ্যমতে, এটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী কৃষক লিখিত অভিযোগ দিলে কৃষি প্রণোদনার মাধ্যমে তাকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।’ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবাইদুর রহমান সাহেল বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)