চুয়াডাঙ্গার তিতুদহ জামালপুরের আ. লীগ নেতা মকছেদ আলী মাষ্টারের মৃত্যু

আপলোড তারিখঃ 2017-11-13 ইং
চুয়াডাঙ্গার তিতুদহ জামালপুরের আ. লীগ নেতা মকছেদ আলী মাষ্টারের মৃত্যু ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আ. লীগের সহসভাপতি জামালপুর গ্রামের মকছেদ আলী মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে ভূগছিলেন। গতকাল রবিবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদ্য তালিকাভূক্ত বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। জানা গেছে, মকছেদ আলী মাস্টার ৬ মাস আগে মস্তিস্কে রক্তক্ষরণ ও পক্ষাঘাত রোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি বিছানাগত অবস্থায় জীবন যাপন করছিলেন। মকছেদ আলী খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীনে অংশ নিয়েছিলেন। ২০১৭ সালের বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছায় তালিকায় তিনি অন্তর্ভূক্ত হয়েছেন। গতকাল বাদ যোহর জামালপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আ. লীগ নেতার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল রাজনৈতিকগণ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)