ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের গাংনীতে সুসাসনের জন্য নাগরিকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
নিজস্ব প্রতিবেদক: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী পরবর্তী পথচলা ও আগামীর প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক চুয়াডাঙ্গা জেলা কমিটি। গতকাল রবিবার সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের করে সুজন’র জেলা কমিটির সদস্যরা। পরে প্রেসক্লাব হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সুজন’র চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অধ্যপক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুর রহমান। তিনি বলেন, ‘ গণতন্ত্র উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সুজনের পথচলা। সুজন-সুশাসনের জন্য নাগরিক সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই) নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। যারা সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করায় মূল উদ্দেশ্য। ২০০৩ সালের ২১ ডিসেম্বর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে সংগঠনটির নামকরণ করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজন।’ সুজন চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দীন, প্রাক্তন প্রধান শিক্ষিকা রাশেদা হাসনু আরা। এ ছাড়াও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুজন’র সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুজন’ সুশাসনের জন্য নাগরিক সংগঠনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে টার দিকে গাংনী উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সুজনের সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সুজনের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর মনিটরিং অফিসার মাকসুদা খানম, উপজেলা সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু, ষোলটাকা ইউনিয়ন সুজনের সভাপতি সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।
