ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আবাদি জমির মাটি কেটে পরিবহণের অপরাধে তিনজন ট্রাক্টর চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী। এসময় ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেট দেখে ভো-দৌঁড় দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত তিনটি মাটি পরিবহনের ট্রাক্টর আটক করে জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার ট্রাক্টর চালক নুর আলী মন্ডলের ছেলে ফারুক হোসেনকে (৩৫) ২৫ হাজার টাকা, একই এলাকার মণ্টু হোসেনের ছেলে আরিফকে (৩০) ২৫ হাজার ও আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামের টুটুল হোসেনের ছেলে লিমনকে (২০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনজনকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ভোদুয়া ও নারায়ণপুর গ্রামে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন পৃথক দুজন ব্যবসায়ী। এতে সড়কে মাটি পড়ে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি পরিবহনের নিষেধ করার পরও তারা মাটি পরিবহন অব্যাহত রাখে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী জামজামি ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পৃথক দুটি জায়গা থেকে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক্টর আটক করা হয়। পরে তাদের পরিবহন আইনে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী বলেন, মাটি কাটা ও পরিবহন দুটোই আইননত অবৈধ। অবৈধভাবে মাটি পরিবহন করতে দেওয়া হবে না।
